এবার ভয়াবহ পরিস্থিতি হচ্ছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ হাজার ৮১৭ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
শনিবার (০৯ মে) রাশিয়ার সরকারে পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
জানা যায়, রাশিয়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৬৭৬ জন। মারা গেছেন ১ হাজার ৮২৭ জন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে রাশিয়া।
বার্তাবাজার/এমকে