ভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদার (৪২) নামের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
এসময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত বাদশা ওরফে আবুল বাশার শিকদার ভোলা সদর থানার পুর্ব ইলিশা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত দাইমুদ্দিন শিকদারের ছেলে। তার স্থায়ী ঠিকানা ভোলা সদরের চর আনন্দ গ্রামে। গতকাল শুক্রবার (০৮ মে) রাতে ভোলা সদর থানাধীন দক্ষিন রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল।
আজ (শনিবার) র্যাব-৮ সদর দপ্তর থেকে দেয়া এক ই-মেইল বার্তায় জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি