চুয়াডাঙ্গায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় শুকুর আলী নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে কার্পাসডাঙ্গা কলোনীপাড়ার সহিদুলের বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার স্থানীয় একজন সহিদুলের বাড়িতে কোন আলো জ্বলছে না দেখে রুমে লাইট মারলে শুকুরআলীর ঝুলন্ত লাশ দেখতে পাই।
পরে স্থানীয় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে খবর দিলে ক্যাম্প ইনচার্জ এস আই মেজবাহুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে গলায় গামছা পেঁছানো অবস্থায় শুকুরআলীর লাশ উদ্ধার করে।

সে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা এলাকাবাসীর। লাশের সুরোতহাল রিপোর্ট করেন এস আই মেজবাহুর রহমান। এদিকে লাশের দেহ দেখে ধারণা করা হচ্ছে একদিন পূর্বে গলায় ফাঁস দিয়ে আত্মহতা করতে পারে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর