সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিরোধী মন্তব্য করে এর আগে মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে চাকরি হারিয়েছেন ভারতীয় কিছু যুবক। এবার কানাডাতেও আরেক যুবক ইসলামের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে চাকরি হারালেন।
চাকরি হারানো ওই যুবকের নাম রবিন হুদা। তিনি রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে যে সংস্থায় চাকরি করতেন, তার এই বর্ণবাদী আচরণের জন্য সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া একটা স্কুলের দায়িত্ব থেকেও তিনি অপসারিত হয়েছেন।
সম্প্রতি কানাডার মসজিদে প্রকাশ্যে আজান দেওয়ার আইন করা হয়। এই আইনকে কটাক্ষ করে ভারতীয় ওই যুবক টুইটারে লিখেন, ‘এর পর কী? এ বার কি উটের পিঠে এবং ছাগলের পিঠে চড়া সওয়ারিদের জন্য রাস্তায় আলাদা লেন হবে? ঈশ্বরকে উৎসর্গ করার নামে ঘরে ঘরে পশুবলির অনুমতি দেয়া হবে? সব মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাস্তায় বেরোতে হবে?’
মুসলিম সম্প্রদায়ের ভোটের জন্যই আজানে ছাড় দেওয়া হয়েছে বলেও লিখেছিলেন রবি। যদিও পরে নানা মহলে তীব্র বিতর্ক তৈরি হওয়ায় ওই টুইট তিনি মুছে দেন তিনি। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। রমজান মাসে এমন মন্তব্যে চটেছে ইসলামপন্থী বহু সংগঠন। রবি হুড়ার ওই টুইটের স্ক্রিন শট নিয়ে তীব্র সমালোচনা শুরু করেছেন অনেকেই।
কানাডার ম্যাকভিলে পাবলিক স্কুলের পরিচালনা বোর্ডেও ছিলেন রবি। সেই স্কুলের পক্ষ থেকে জানানো হয়, প্রিন্সিপ্যাল তদন্ত করেছেন। ওই ব্যক্তিকে (রবি হুড়া) পরিচালনা বোর্ড থেকে সরিয়ে দেয়া হয়েছে এবং তিনি বোর্ডের কোনও বৈঠকে যোগ দিতে পারবেন না। তার ইসলামবিরোধিতা মেনে নেয়া যায় না এবং তা আমাদের স্কুলের নীতিবিরোধী। সূত্র-আনন্দবাজারপত্রিকা
বার্তাবাজার/এসজে