চলতি মৌসুমে গাইবান্ধা সদরে বোরো ধান ক্রয়ের শুভ উদ্ধোধন করা হয়।
আজ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় চত্বরে এই ধান ক্রয়ের শুভ উদ্ধোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবদুল মতিন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর গাইবান্ধার উপ-পরিচালক মাসুদুর রহমান, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।
বার্তা বাজার/এম.সি