পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আগামীকাল থেকে ফেনী শহরের সকল দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেনী শহর ব্যবসায়ী সমিতি।
আজ দুপুরে ব্যবসায়ী সমিতির এক গুরুত্বপূর্ণ জরুরী মিটিং আয়োজন করা হয় এতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
কাঁচা বজার ও ওষুধের দোকান সমূহ এই বন্ধ রাখার সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, জীবনের চাইতে জীবিকা এখন গুরুত্বপূর্ণ নয়। তাই আমরা ফেনী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা ব্যবসায়ী সমিতি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ফেনীতে আগামীকাল থেকে শপিংমল ও বিপণী বিতানগুলো বন্ধ থাকবে ঈদ পর্যন্ত।
এই সময় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান কেউ যদি এই সিদ্ধান্তের বাইরে যাওয়ার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করব এবং আইনানুগভাবে ব্যবস্থাও গ্রহণ করা হবে
বার্তা বাজার/এম.সি