গুজব-অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবারের ঈদে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, শপিং না করে এই টাকা দিয়ে গরিব অসহায় ও কর্মহীনদের মাঝে অর্থ বিতরণ করার আহ্বান জনান তিনি।

শনিবার (০৯ মে) সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের, সরকারের বিরুদ্ধে কথা না বলে, এ সংকটকালে মির্জা ফখরুল ও তার দল বিএনপিকে জনগণের পাশে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে মানবিক দায়িত্ব পালনের আহবান জানান।

এদিকে, জীবন ও জীবিকার চাকা সচল রাখতে সরকার কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ছুটি শিথিল করেছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এক শ্রেণির মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনলাইনে গুজব ছড়াচ্ছে। কোনো ঘটনা না ঘটলেও তা রটানো হচ্ছে। এসকল গুজব ও অপপ্রচার উদ্দেশ্যমূলক।’

তিনি আরও বলেন, গুজব ও অপপ্রচার ভাইরাসের চেয়েও ভয়ংকর।

করোনা যোদ্ধাদের প্রতি ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা দেশ জাতির আশার আলো, সম্মুখ সারির যোদ্ধা, সাহসিকতার সাথে কাজ করুন, আপনাদের পরিবারের সুরক্ষায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পাশেই আছে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর