যশোর মণিরামপুর উপজেলার কাশিমনগর দক্ষিণপাড়ায় শাহাদুল্লাহ মিঝি (৮৮) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ই মে) সকাল সাড়ে ৬টার দিকে নিহতের বাড়ির অদূরে বাঁশবাগানে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। নিহত শাহাদুল্লাহ ওই গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে। এবং তিনি চার ছেলে ও দুই মেয়ের জনক।তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা স্পষ্টভাবে জানা যায়নি।
বৃদ্ধের ছোট ছেলের বউ রিনা বেগম জানান, শুক্রবার রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন তিনি। শনিবার সকালে ডাকাডাকি করে তাকে ঘরে পাওয়া যায়নি। পরে সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ির অদূরে বাঁশবাগানে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। বাগানে বাঁশের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি।
বৃদ্ধ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে দাবি ছেলেদের।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম আহাদ আলী বলেন,নিহত শাহাদুল্লাহ মিঝি আমার খুব কাছের মানুষ। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কেন যে আত্মহত্যা করেছেন বুঝতে পারছি না। সকালে আমি উপস্থিত থেকে লাশ নামিয়েছি।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন থানার এসআই শেখ আকতারুজ্জামান তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ আত্মহত্যা করেছেন। আমরা লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বার্তা বাজার/এম.সি