কোন বিভাগে কত জন আক্রান্ত?

মহামারী করোনা ভাইরাসে দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন। গত একদিনে আক্রান্ত হয়েছেন আরও ৬৩৬ জন। দেশের প্রতিটা বিভাগেই পৌছে গেছে এই ভাইরাস। ইতোমধ্যে বেশ ঝাঁকিয়ে বসে প্রাণ কেড়ে নিয়েছে সারাদেশ থেকে ২১৪ জনের। সুস্থ হয়েছেন আজকের ৩১৩ জনসহ মোট ২ হাজার ৪১৪ জন।

শনিবার (০৯ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, ঢাকা বিভাগের মেট্রোপলিটনসহ মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ৯ হাজার ১৭৭ জন। যা দেশের মোট সংখ্যার ৫৮.২ শতাংশ। এছাড়া চট্টগ্রামে ৫৭৬ জন, রাজশাহীতে ১৫৩ জন, খুলনায় ২১১ জন, বরিশালে ১৩০ জন, সিলেটে ১৬৩ জন, রংপুরে ২৬৩ জন ও ময়মনসিংহে শনাক্ত হয়েছেন ৪০০ জন।

এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০৯ জন। মৃত্যু হয়েছে ০৭ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর