দেশে শনাক্ত বিবেচনায় সুস্থ ১৭.৫ শতাংশ ও মৃত্যু ১.৫ শতাংশ

মহামারি করোনা ভাইরাসে দেশে নতুন করে আরও ৬৩৬ জন আক্রান্ত হয়েছেন। এ বিয়ে দেশে এখন মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৭০ জনের শরীরে। সর্বশেষ ২৪ ঘন্টায় মারা গিয়েছেন আরও ০৮ জন। যার ফলে এখন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে মোট ২১৪ জনের নাম।

শনিবার (০৯ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা.নাসিমা আরও জানান, দেশে গত ২৪ ঘন্টায় দেশে ৩১৩ জন সুস্থ হওয়ায় এখন মোট সুস্থের সংখ্যা ২ হাজার ৪১৪ জন। দেশে এখন পর্যন্ত শনাক্ত বিবেচনায় এই ভাইরাসে মৃত্যু হার দাঁড়িয়েছে ১.৫ শতাংশ। একই বিবেচনায় সুস্থতার হার ১৭.৫ শতাংশ।

এছাড়া সমাপ্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯১.৮ শতাংশ ও মৃত্যুর হার ৮.২ শতাংশ।

এর আগে শুক্রবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০৯ জন। মৃত্যু হয়েছে ০৭ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর