সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ভয়াল সংকটের দিনে সকল সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ। এ অবস্থায় বেকার হয়ে পড়েছে দরিদ্র সাংস্কৃতিক কর্মীরা। পঞ্চগড়ের সঙ্গীত, নাটক, নৃত্য, বাউল শিল্পীসহ নানা অঙ্গনের সাস্কৃতিক কর্মীরাও ভয়ানক খাদ্য সংকটে পড়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পেলেন পঞ্চগড়ের দরিদ্র এবং দুস্থ শিল্পীরা। করোনা সংকটের দুর্দিনে সরকারি সাহায্য পেয়ে খুশি শিল্পীরা।
আজ (শনিবার) দুপরে জেলা শিল্পকলা মিলনায়তনে ৫০ জন শিল্পীর হাতে খাদ্য সামগ্রী এবং নগদ টাকা তুলে দেয়া হয়। প্রত্যেক শিল্পীর হাতে নগদ পাঁচশত টাকা ও খাদ্য সামগ্রীর প্যাকেট দেয়া হয়।
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে উপহার সামগ্রী তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আলাউদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি গোলাম কিবরিয়া,সাধারন সম্পাদক আবু তোয়াবুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক আক্তারুন্নাহার সাকি,নির্বাহী সদস্য শহীদুল ইসলাম শহীদ ও আবুল কালাম আজাদ লিটন প্রমুখ।
বার্তা বাজার/এম.সি