করোনাভাইরাস মহামারীতে সবকিছু খুলে দেওয়ায় যশোরে মানববন্ধন

যশোর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতৃবৃন্দরা মহামারি নভেল করোনার এই সময়ে গার্মেন্ট ফ্যাক্টরি, শপিংমল, উপাসনালয় খুলে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ।

শনিবার (৯ই মে) অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ওয়াকার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ,জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা সদস্য সখিনা বেগম দিপ্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দরা বলেন, করোনাভাইরাসের এই দুঃসময়ে জনসমাগম এড়ানো যেখানে অতি জরুরি, ঠিক সে সময়ে সরকার গার্মেন্ট ফ্যাক্টরি, শপিংমল, উপাসনালয় খুলে দিচ্ছে। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। অবিলম্বে এই আত্মঘাতী সিদ্ধান্ত বাতিল, খাদ্য নিরাপত্তার দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, খাদ্য সহায়তাপ্রাপ্তদের তালিকা ওয়ার্ডভিত্তিক অনলাইনে প্রকাশ, কৃষকের কাছে থেকে সরাসরি ধান ক্রয়, লে অফ, শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদের আগে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, করোনাসহ সকল রোগের চিকিৎসা নিশ্চিত এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা কোনোভাবেই যেন বন্ধ না হয় সেদিকে জোর দাবি জানান মানববন্ধনে থাকা নেতৃবৃন্দরা ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর