দেশে মহামারী করোনা ভাইরাসের প্রভাব ক্রমাগত বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩৬ জন। যার ফলে এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৭০ জনে।
একদিনে আরও মৃত্যু হয়েছে ০৮ জনের। এখন দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৩১৩ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৪ জন।
শনিবার (০৯ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০৯ জন। মৃত্যু হয়েছে ০৭ জনের।
বার্তাবাজার/এসজে