চট্টগ্রাম-ময়মনসিংহের সব মার্কেট ঈদে বন্ধ থাকবে

চলমান করোনা পরিস্থিতিতে সরকারের অনুমতি থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে চট্টগ্রাম ও ময়নসিংহের সব বিপণিবিতান ঈদের আগে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (০৯ মে) দুপুরে এক সভায় এ সিদ্ধান্ত নেন তারা। এর আগে, মিমি সুপার মার্কেটের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রামের অভিজাত ১১টি বিপণিবিতান বন্ধের ঘোষণা দেয়া হয়।

সভায় আগামী ৩১ মে পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে পরবর্তী মিটিং না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান তারা। এদিকে, সিলেট নগরীর সব শপিংমলও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর