করোনা পরিস্থিতিতেও ঈডকে সামনে রেখে কিছু মার্কেট ও শপিনমল খোলার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু রাজধানীর বড় বড় শপিংমলগুলো ঈদের আগে না খোলার সিদ্ধান্তে অনড় আছে। সেই মোতাবেক ঈদের আগে রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুরের কোনো শপিং মল বা মার্কেট খোলা হবে না। মিরপুর ব্যবসায়ী ঐক্য ফোরামের সদস্যসচিব আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এই ব্যবসায়ী নেতা জানান, আশংকাজনক হারে করোনার বিস্তারের কারণে ক্রেতা-বিক্রেতা উভয়ের সুরক্ষার কথা বিবেচনা করে সর্বসম্মতিক্রমে মিরপুর এলাকার সব শপিংমল ও মার্কেট ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে করোনার চলমান করোনা পরিস্থিতিতে ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম সেরা শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক, বায়তুল মোকাররম মার্কেট, ঢাকা নিউমার্কেট, মৌচাক, আনারকলি মার্কেট এবং মোতালেব প্লাজা।
বার্তাবাজার/এসজে