ঈদের আগে সিলেটের মার্কেটগুলোও খোলা হবে না

সরকারের পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে মার্কেট খোলার অনুমতি দেয়া হলেও এইবারের ঈদে খোলা হবে না সিলেটের কোনো মার্কেট বা শপিংমল। শুক্রবার (৮ মে) সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে মহানগরীর ব্যাবসায়ীদের নগর ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মেয়র আরিফুল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

মেয়র জানান, এইবারের ঈদে আমাদের কোনো মার্কেট বা শপিং মল খুলবে না। মহামারি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। ব্যবসায়ীরাও এ সিদ্ধান্তের সঙ্গে একমত। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সবাই সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার বিকেলে সিলেট নগর ভবনে মেয়রের সঙ্গে ব্যবসায়ী নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এ টি এম শোয়েব, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর