লক্ষ্মীপুরে কৃষকের সয়াবিন কেটে দিলেন কৃষকলীগ

লক্ষ্মীপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শ্রমিক সংকটে পড়েছে স্থানীয় কৃষকরা। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংকট মহুর্তে কৃষকের পাকা সয়াবিন কেটে দিয়েছে কৃষকলীগের নেতৃবৃন্দ। জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানার নেতৃত্বে সদরে চর রমনী মোহন এলাকায় কৃষকের সয়াবিন কেটে ও মাড়াই করে দেন জেলা ও স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীরা।

এসময় কৃষকের ৫ একর জমির ফসল তুলে মাড়াই করে ঘরে তুলে দেন তারা। এর আগে কৃষকলীগের হটলাইনে ফোন দিয়ে জেলা কৃষকলীগকে অবহিত করে স্থানীয় কৃষক আমজাদ হোসেন অপু।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর