নওগাঁর রাণীনগরে প্রবাসফেরত এক ব্যাক্তি ও তার মায়ের লাশ শোবার ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে উপজেলার গোনা ইউনিয়নের গোনা গ্রামে এই লাশ উদ্ধারের ঘটনা ঘটে। নিহতের নাম আসলাম হোসেন (৩৫) ও তার মা রাশেদা বেগম (৫৫)।
এ বিষয়ে রাণীনগর থানার ওসি জহুরুল হক জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পরে গত একবছর আগে নিহত আসলাম দেশে এসেছেন। মা-ছেলে এক বাসাতেই থাকতেন। শনিবার সকালে ছেলের গলায় দড়ি দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখে তার মা স্টোক করে মারা যান।
তিনি আরও বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে