গাইবান্ধায় ছিনতাইকারী ধরতে গিয়ে এলাকাবাসীর হামলায় পাঁচ পুলিশ আহত

গাইবান্ধায় ছিনতাইকারী ধরাকে কেন্দ্র করে এলাকাবাসীর হামলায় পাচ পুলিশ আহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যায় সাদুল্যাপুরের ধাপেরহাটের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সন্ধ্যায় অটো ভ্যান ছিনতাই চক্রের ২ সদস্য জনতার রোষানলে পরে, এসময় তাদের কে উদ্ধার করতে গেলে পুলিশের সাথে গ্রামবাসীর ভুল বুঝাবুঝি হয়। পরে উত্তেজিত জনতার ছোড়া ঢিলে পাঁচ পুলিশ সদস্য আহত হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর