করোনামুক্ত হলো খাগড়াছড়ি

খাগড়াছড়ি জেলায় এখন আরা কারো দেহে করনা নেই। একমাত্র করোনা আক্রান্ত রোগী এশাদ চাকমাকে (৩৫) তৃতীয়বারের মত টেস্ট করেও ভাইরাস পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ ফেরত এই শ্রমিক করোনা থেকে সুস্থ হওয়ার মধ্য দিয়ে খাগড়াছড়ি জেলা পুরোটাই এখন পর্যন্ত করোনা থেকে মুক্ত হলো।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাশ শুক্রবার (৮ মে) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

জেলার দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তনয় তালকুদার বলেন, ‘ গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে দীঘিনালায় আসেন করোনা আক্রান্ত এশাদ। এরপর থেকে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। ২২ এপ্রিল নমুনা সংগ্রহ করা হলে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এরপর থেকে স্ত্রীসহ এশাদ চাকমাকে আইসোলেশনে রাখা হয়। তার শারীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ না থাকলেও প্রথমে পজেটিভ রিপোর্ট আসে। পরে দ্বিতীয় দফায় স্বামী-স্ত্রী দুজনের নমুনা সংগ্রহ করা হয়। ওই রিপোর্টে দুজনেরই করোনা নেগেটিভ আসে। এ ছাড়া তার সংস্পর্শে আসা আরও ১৪ জনের নমুনা পরীক্ষা করা হলে তাদের সবারই রিপোর্ট নেগেটিভ আসে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নূপুর কান্তি দাশ জানান, ৮ মে পর্যন্ত খাগড়াছড়িতে একজনের করোনা পজেটিভ ছিল। যেহেতু তার দ্বিতীয় ও তৃতীয় নমুনার ফলাফল নেগেটিভ এসছে সেহেতু এখন তিনি করোনামুক্ত। খাগড়াছড়িতে আর কোনো করোনা পজেটিভ নেই।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর