শ্রীপুরে ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন এমপি শিখর

মাগুরার শ্রীপুরে ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন এমপি সাইফুজ্জামান শিখর।

শ্রীপুর উপজেলা পরিষদের মাধ্যমে উপজেলা সমাজসেবা পরিষদ এ উপহার সামগ্রী বিতরণ করেন। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্তরে বিতরণ অনুষ্ঠানে প্রাধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এসময় ১১১ জন ভিক্ষুকের মাঝে ১০কেজি চাল,১কেজি ডাল,১কেজি তেল,২কেজি আলু, ১কেজি লবন,আধা কেজি খেজুর ও ৪০২ জন শিশুকে শিশু খাদ্য ১ টি মুরগি ও ৮টি মুরগির ডিম বিতরণ করা হয়।

এছাড়া আগুন,শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ২টি পরিবারের মাঝে ১হাজার টাকা ও ঢেউটিন এবং বজ্রপাতে নিহত ১ টি পরিবারের মাঝে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান প্রমূখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর