করোনা: অ্যামাজনে বন উজাড় বেড়েছে ৫৫ শতাংশ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে নিরাপত্তারক্ষী কমে যাওয়ার সুযোগে ব্রাজিলে অ্যামাজন বন উজাড় বেড়েছে ব্যাপক হারে। অবৈধ কাঠ পাচার রোধে সেনা মোতায়েনের চিন্তা করছে দেশটির সরকার।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (ইনপে) জানান, গত বছরের এপ্রিলের তুলনায় এ বছর বন উজাড় হয়েছে অন্তত ৬৪ শতাংশ বেশি। আর মহামারি শুরুর পর ২০২০ সালের প্রথম চার মাসে অবৈধ কাঠ পাচার বেড়েছে অন্তত ৫৫ শতাংশ। সর্ববৃহৎ বন অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণে এর ভূমিকা ব্যাপক।

ইনপে জানিয়েছে, ব্রাজিলে গত মাসে ৪০৫ বর্গ কিলোমিটারেরও বেশি বন উজাড় হয়ে গেছে। গত বছর এই সময়ে সেখানে বড় উজাড় হয়েছিল ২৪৮ বর্গ কিলোমিটার। এ বছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দেশটিতে বন নিশ্চিহ্ন হয়েছে অন্তত ১ হাজার ২০২ বর্গ কিলামিটার।

বন সংরক্ষণ সংস্থাগুলো জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই অ্যামাজন সংরক্ষণে মোতায়েন নিরাপত্তারক্ষীর সংখ্যা অনেক কমে গেছে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ব্রাজিল। দেশটিতে ইতোমধ্যেই ১ লাখ ৪১ হাজারের বেশি মানুষের শরীরে এই ভাইরাস ধরা পড়েছে, মারা গেছেন প্রায় ১০ হাজার।

মূলত গত বছর জেইর বোলসোনারো প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসার পর থেকেই ব্রাজিলে বন উজাড়র বেড়েছে। এর জন্য তার বিতর্কিত আর্থিক নীতিকে দায়ী করছেন অনেকেই।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর