পাবনায় ৩ হাজার দরিদ্র ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

পাবনায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রায় ৩ হাজার দরিদ্র ভিডিপি সদস্য-সদস্যার মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসুচি শুরু হয়েছে।

শনিবার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষণ মাঠে এই ত্রাণ বিতরন কর্মসুচির উদ্বোধন করেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহা: শফিকুল আলম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা কমান্ড্যান্ট মো: মনিরুজ্জামান, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম প্রমুখ।

জেলা কমান্ড্যান্ট জানান, পর্যায়ক্রমে জেলার ৯ উপজেলায় এই ত্রাণ বিতরন করা হবে। প্রতি উপজেলায় ৩ শ’ দরিদ্র ভিডিপি সদস্য-সদস্যার মধ্যে এই ত্রাণ বিতরণ করা হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর