প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ভারতে তিন দফায় টানা ৪৪ দিন ধরে লকডাউন চলছে। এ পরিস্থিতিতে সব মানুষকে করোনাভাইরাস নিয়ে বাঁচতে হবে বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় মোদি সরকার।
শনিবার (০৯ মে) ওয়ার্ল্ডো মিটারে সর্বশেষ আপডেটকৃত তথ্য বলছে ভারত আক্রান্ত হয়েছেন ৫৯, ৬৯৫ জন আর মৃত্যু হয়েছে ১,৯৮৫ জনের ও সুস্থ হয়েছেন ১৭,৮৮৭ জন।
তৃতীয়দফা লকডাউন চলাকালীন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর যুগ্ম মহাসিচব এ ঘোষণা দিয়ে জানান, লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সব রাজ্যে একই সঙ্গে লকডাউন উঠবে নাকি ধীরে ধীরে কয়েক ধাপে, তা জানার জন্য আরও কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তবে পুনরায় আর লকডাউন দেয়ার সম্ভাবনা তেমন নেই বললেই চলে।
ভারতে তিন দফায় টানা ৪৪ দিন ধরে দেশজুড়ে লাগাতার লকডাউনের পর এমন ঘোষণা দিয়েছে মোদি সরকার। দেশের অর্থনীতি ও খেঁটে খাওয়া মানুষের কথা ভেবেই এমন সিদ্বান্ত নেয়া হয়েছে।
ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার বিকেল পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৫৬ হাজার ৩৪২ জন। আক্রান্তদের মধ্যে ১৬,৫৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ২৯.৩৬ শতাংশ। ভারতে মোট করোনা আক্রান্তের মাত্র ৩.২ শতাংশ রোগীকে অক্সিজেন সার্পোটে রাখতে হয়েছে বলে শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। এ ছাড়া, ইনটেনসিভ কেয়ার ইউনিট এ রয়েছেন আক্রান্তের ৪.৭ শতাংশ। ভেন্টিলেটরে থাকা করোনা রোগীর শতকরা হার আরও কম। মাত্র ১.১ শতাংশ।
বার্তাবাজার/এমকে