পলিথিনে করে ইয়াবা পাচারের সময় রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফে পলিথিনের ব্যাগে করে ইয়াবা পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে রাপিড অ্যাকশন ব্যাটলিয়ন ( র‌্যাব)।
শুক্ররবার (৮ মে) রাতে নয়াপাড়া থেকে ইয়াবাসহ নুর উদ্দিন (২৬) নামে ওই রোহিঙ্গাকে ২ হাজার ইয়াবাসহ আটক করে র‌্যাব।

এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আটক রোহিঙ্গা যুবক নুর উদ্দিন জাদিমোড়া রোহিঙ্গা শিবিরেরর ২৭ নং ক্যাম্পের বাসিন্দা নুনু মিয়ার ছেলে।

আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে আটক রোহিঙ্গা যুবকের কাছে থাকা পলিথিনের ব্যাগ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা শেষ তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর