দূর থেকে নিয়ন্ত্রিত বিশেষ বোমা বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরনে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) এক মেজরসহ নিহত হয়েছেন আরও ৫ সেনা। দেশটির ইরান সীমান্তে শুক্রবার (৮ মে) এই ঘটনা ঘটেছে বল জানায় পাকিস্তানী সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর থেকে এক টুইট বার্তায় জানানো হয়, দেশটির মাকরান পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসীদের দমনের জন্য তল্লাশী শেষে সীমান্তের ১৪ কিলোমিটার দূরের বুলেদা থেকে ফিরছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তখন তাদের গাড়ি লক্ষ্য করে দূর-নিয়ন্ত্রিত আইইডি’র বিস্ফোরণ ঘটানো হয়।
এ হামলার ঘটনায় মারা যান মেজর নাদীম, নায়েক জামশেদ, ল্যান্স নায়েক খিজার হায়াত, ল্যান্স নায়েক তৈমুর, সিপাহী নাদীম ও সিপাহী সাজিদ
বার্তাবাজার/এসজে