খাগড়াছড়ি জেলার মানিকছড়ির প্রেসক্লাবে সামাজিক দূরুত্ব বজায় রেখে এক জরুরি বৈঠক ও ইফতারের আয়োজন করা হয়েছে।
মানিকছড়ি প্রেসক্লাবের সভাপতি মোঃ মাঈন উদ্দিন মানিকছড়ি উপজেলায় কর্মরত সকল সাংবাদিক কে ধন্যবাদ জানান মহামারি করোনায় কসলে লেখা লেখির মাধ্যমে ভালো ভুমিকা রাখায়।
মহামারি করোনায় কিছু দুর্নীতিবাজ দুর্নীতি করার অপচেষ্টায় লিপ্ত সাংবাদিকরা সকলে ঐক্যবদ্ধ ভাবে তাদের মুখোশ উন্মোচন করে জাতির কাছে তুলে ধরার আহবান করেন। পরে ইফতারের আয়োজন করা হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মানিকছড়ির প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। সাংবাদিক মোঃ মনির হোসেন, শহিদুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এম.সি