যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ হাজার ৬১৫ জনে দাঁড়ালো।
এছাড়া দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২২ হাজারের বেশি মানুষ।
করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে রয়েছে দেশটি। তবে আশার খবর, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে।
বার্তাবাজার/এমকে