ত্রিপুরা পুলিশের হাতে আটক ১০ ‘কথিত’ বাংলাদেশি

কথিত ১০ অবৈধ বাংলাদেশিকে দেশে ফিরে আসার পথে গ্রেফতার করেছে ভারতের ত্রিপুরা রাজ্য পুলিশ। ত্রিপুরা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক রাজিব সিং দাবি করছেন, তারা ৬/৭ মাস আগে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে ত্রিপুরা প্রবেশ করেছিল। শুক্রবার (৮ মে) তাদেরকে আটক করা হয় বলে ভারতের অনলাইন সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এক সংবাদ প্রকাশ করেছে।

প্রকাশিত সংবাদে বলা হয়, আগারতলার কাছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় রাজনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। এসব ব্যক্তি ভারতে প্রবেশের পর আগরতলার রাজধানী ত্রিপুরার বিত্তেরবান এলাকায় অবস্থান করছিলেন। এর মধ্যে মোহাম্মদ মাসুদ রানা নামে একজন স্বীকার করেন, আমরা সাত মাস আগে দিনমজুর হিসেবে কাজের সন্ধানে এখানে এসেছি। লকডাউনের কারণে এখন এখানে কাজ নেই।তাই আমরা দেশে ফিরে যাচ্ছিলাম।

উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির কারণে ২৫ মার্চ থেকে লকডাউনে রয়েছে ভারত। দু’বার এর মেয়াদ বাড়ানো হয়েছে। সর্বশেষ আগামী ১৭ই মে পর্যন্ত এর মেয়াদ থাকবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর