যুক্তরাষ্ট্রে করোনায় আরও ৪ বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর একজন থাকতেন বস্টনে এবং অপর তিনজনই নিউইয়র্ক সিটির বাসিন্দা। এরা সকলেই বয়সের ভারে ন্যুব্জ থাকায় আগে থেকেই নানা জটিল রোগে ভুগছিলেন।

হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটি জানিয়েছে, ফেনীর সন্তান এবং বস্টনের প্রবাসী মোহাম্মদ শামসুল হক (৮২) লং আইল্যান্ডে জুইশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। নিউইয়র্কে প্রবাসী মো. নুরুদ্দীন (৬৫) এবং লাশেদা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন নিউইয়র্কের হাসপাতালে।

অপরদিকে চট্টগ্রাম সমিতির সভাপতি বলেন, নিউইয়র্কে বসবাসরত আবু তাহের (৮৫) স্থানীয় মাউন্ট শিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মোট ২১০ বাংলাদেশির প্রাণ ঝরলো করোনায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর