করোনায় ফিনল্যান্ডে বেকারত্ব ভাতা পাচ্ছেন কর্মহীনরা

ফিনল্যান্ডে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে লকডাউন নয় বরং জনসচেতনতা ও সরকারের নেয়া নানা পদক্ষেপের মাধ্যমে করোনাভাইরাসের ছোবল কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটি। করোনা মোকাবিলায় দেশটির সেই সফলতার কথা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

গত ২০ মার্চ বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় নাম আসে ফিনল্যান্ডের। তবে একইদিন দেশটি প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হলে সেই খুশিতে ভাটা পড়ে। করোনার উৎপত্তিস্থল চীনের উহান থেকে ফিনল্যান্ড ঘুরতে আসা এক পর্যটকের মাধ্যমে মূলত দেশজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস।

তবে করোনার বিস্তার ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ফিনিশ সরকার। বন্ধ করে দেয়া হয় সীমান্ত। এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি জরুরি অবস্থা জারি করা হয়।

স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হলেও ভার্চুয়াল মাধ্যমে শিক্ষাকার্যক্রম চালিয়ে যায় ফিনল্যান্ড। তবে এরইমধ্যে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। শিগগিরই পর্যায়ক্রমে সব খুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার।

অন্যান্য দেশে প্রবাসীরা কর্মহীন হয়ে অনিশ্চিত জীবন যাপন করলেও ভিন্ন চিত্র ফিনল্যান্ডে। কর্মহীনদের দেয়া হচ্ছে আনএমপ্লয়মেন্ট ভাতা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর