কোরআনে হাফেজকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করলো কিশোর গ্যাংয়ের সদস্যরা

নোয়াখালীতে জাহেদ শেখ (১৮) নামে এক কোরআনে হাফেজকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার (৮ মে) রাতে কোম্পানীগঞ্জ উপজেলার বামনী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওমর নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

নিহত শেখ জাহেদ উপজেলার রামপুর ইউনিয়নের মুহরীরটেক এলাকার জয়নাল আবেদীন সারেং বাড়ির মো. রফিক উল্যার ছেলে। নিহত জাহেদ একজন কোরআনে হাফেজ এবং ইলেট্রিক মিস্ত্রী ছিল।

নিহতের মামা রেজাউল হক সোহাগ জানান, পূর্ব শক্রতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই ওয়ার্ডের কিশোর গ্যাং হৃদয় গ্রুপের সদস্য আমির হোসেন, নূর হোসেন, রাসেদ, হৃদয়, অপুসহ ১৫ থেকে ২০ জন প্রকাশ্যে পিটিয়ে জাহেদকে হত্যা করে। এ ছাড়াও আগে থেকে হামলাকারী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর