৫৫ দিন পর মাস্ক-গ্লাভস ছাড়াই অনুশীলনে মেসিরা

করোনার প্রভাবে বন্ধ রয়েছে সব ধরনের ফুটবল ইভেন্ট। অলস সময় পার করছে ফুটবল প্রেমীরা।বিশ্বের কঠিন এ পরিস্থিতিতে ফুটবল ভক্তদের জন্য বড় সু-খবর হচ্চে ৫৫ দিন পর অনুশীলনে নেমেছেন মেসিরা।

আজ শুক্রবার টিটো ভিলানোভা ক্যাম্পে অনুশীলন করেছে লিওনেল মেসিসহ তার সতীর্থরা। মার্চের ১৪ তারিখের পর এই প্রথম তারা মাঠে নেমেছে অনুশীলনের উদ্দেশে। একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রেখে অনুশীলন সেরে নিয়েছেন মেসিরা। বার্সা কোচ সেতিয়েন মাস্ক-গ্লাভস পরে শিষ্যদের পরিচালনা করলেও মেসিসহ তার সতীর্থ লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে কেউ মাস্ক-গ্লাভস পরিহিত ছিলেন না।

অনুশীলনের জন্য চারটি ধাপের কথা জানিয়ে দিয়েছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ক। প্রথমে আলাদা একা অনুশীলন, ছোট দলে ভাগ হয়ে অনুশীলন, এরপর পুরো দল এক সঙ্গে অনুশীলন। আরেকটি ধাপ হলো খেলোয়াড়রা নিজ দায়িত্বে অনুশীলনের জার্সি পরে মাঠে আসবে। এ ছাড়া ছয়জনের বেশি একসঙ্গে অনুশীলন করা যাবে না এবং অবশ্যই তারা নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর