শুভ জন্মদিন মি. ডিপেন্ডেবল

শুভ জন্মদিন মি. ডিপেন্ডেবল। ১৯৮৭ সালের আজকের এই দিনে রাজশাহী বিভাগের বগুড়া শহরে জন্মগ্রহণ করেন বাংলাদেশ ক্রিকেটের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। আজ তার ৩৩ তম জন্মদিন।

আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের পথচলা শুরু হয় ২০০৫ সালে। শুরুটা হয় দলের বেকআপ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ড সফরে। সেই প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে ৬৩ রানের ইনিংস খেলেন মুশি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি এ ডানহাতি ব্যাটসম্যানকে। সময়ের সাথে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।

২৬ মে মুশফিক মাত্র ১৬ বছরে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে টেস্ট অভিষেক হয়। তার পরের বছর ৬ আগস্ট হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়।

এর পরেই বাংলাদেশ ক্রিকেটের নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে উঠেন মুশফিক। মুশফিক উইকেট কিপিং এবং মিডল ওর্ডারে বাংলাদেশের মূল ভরসা। ২০০৯ সালের আগস্ট থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত মুশফিকুর রহিম দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর