করোনায় আক্রান্ত আফগান স্বাস্থ্যমন্ত্রী

এবার আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির সরকার।

করোনা শনাক্তের পর স্বাস্থ্যমন্ত্রী ফিরোজ আইসোলেশনে রয়েছেন বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে নতুন করে ২১৫ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ফিরোজ রয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৭৭৮ জন। এছাড়াও করোনায় আক্রান্তদের মধ্যে ১০৯ জন মারা গেছেন।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা ব্রিফিংয়ে জানায়, স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজের দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ার পর তার করোনা পরীক্ষা করানো হয় পরীক্ষায় তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে আইসোলেশনে রয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর