বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছুঁই ছুই। প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে সর্বোচ্চ আক্রান্তের দিনে লকডাউন প্রত্যাহারের ঘোষণার দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ঘোষণা অনুযায়ী, আজ শনিবার থেকে লকডাউন প্রত্যাহারের নির্দেশনা কার্যকর হবে।
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দেওয়া নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে। সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দেশটিতে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৬৪ জন শনাক্তের রেকর্ড হয়েছে। এ নিয়ে দেশটিতে মহামারি করোনাভাইরাস সংক্রমিত ২৫ হাজার ৮৩৭ জন রোগী শনাক্ত হলেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৫৯৪ জন।
কেএ/বার্তাবাজার