‘পুলিশের কতো নিন্দা করি, কিন্তু এখন তাদের ধন্যবাদ জানাই’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল শুক্রবার(৮ মে) রাতে বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

‘পুলিশের কতো নিন্দা করি। কিন্তু করোনাকালে তাদের ভূমিকার জন্য অনেক ধন্যবাদ জানাতে চাই। এখন পযর্ন্ত দেড় হাজারের মতো পুলিশ বাহিনীর সদস্য আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৬ জন। এদেশে যদি গনতন্ত্র আর সুশাসন থাকতো, থাকতো পরমতসহিষ্ণু শাসকগোষ্ঠী পুলিশ তাহলে আরো অনেক ভালো কাজ করতে পারতো বলে বিশ্বাস করি।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর