সৌদিতে একদিনেই করোনায় আক্রান্ত ১৭০১ জন

মহামারি করোনাভাইরাসের প্রকোপ মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দিন দিন বেড়েই চলছে। দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৪৩২ জন। এর একদিনেই (শুক্রবার) শনাক্ত হয়েছেন ১ হাজার ৭০১ জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়াও দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬৬ জন বাংলাদেশি রয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আক্রান্তদের মধ্য থেকে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৯,১২০ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর