করোনায় ইতালিতে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখেরও বেশি মানুষ।

আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, ইতালিতে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনায় ৩০ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছে মোট ২ লাখ ১৭ হাজার ১৮৫ জন। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন।

ইউরোপের এই দেশটি অনেকটাই করোনার ধাক্কা সামলে নিয়েছে। দেশটিতে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত ইতালিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৯ হাজার ২৩ জন।

সূত্র : ওয়ার্ল্ডো মিটার

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর