বন্দিদের সুরক্ষায় সকল কারাগারে স্প্রে করা হবে ‘ভাইরাস জিরো’

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের সকল কারাগারে বন্দিদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ মেডিসিন স্প্রে করা হবে। ‘ভাইরাস জিরো’ নামে এই মেডিসিনটি কোরিয়া থেকে আমদানি করা হয়েছে। ইতোমধ্যে দেশের সব কারাগারে আইসিআরসির গাড়িতে করে ভাইরাস জিরো স্প্রে পাঠিয়ে দেয়া হয়েছে।

সেগুলো সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য কারা অধিদফতরের সব ডিআইজি ও কারা-কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারাগারে নতুন যে বন্দি আসছে তাদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রেখে সুস্থতা নিশ্চিত করে তারপর অন্য বন্দিদের সঙ্গে রাখছি। আর করোনার কোনো আলামত বা উপসর্গ দেখা গেলে, সঙ্গে সঙ্গে তার জন্য এবং তার আশপাশে যারা আছে সবাইকে আলাদা করে দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘এবিষয়ে আমরা স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনার চেয়েও বাড়তি প্রস্তুতি গ্রহণ করেছি।

গণমাধ্যমকে তিনি আরও বলেন, ইতোমধ্যে ৮টা আইসোলেশন সেন্টার করা হয়েছে। বন্দিদের মধ্যে এখনও কোনও করোনা পজেটিভ পাওয়া যায়নি। শুধুমাত্র ঢাকা মেডিক্যালে যেসব কারারক্ষী দায়িত্ব পালন করেন তাদের ২০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

কর্নেল আবরার হোসেন বলেন, এবিষয়ে আমরা ভাইরাস জিরো’ নামে নতুন একটা দামি মেডিসিন কোরিয়া থেকে আমদানি করেছি। সেটা দেশের সব কারাগারে ইতোমধ্যে পাঠিয়ে দেয়া হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর