শুক্রবার (৮ মে) পর্যন্ত সাভারে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন মোট ৬৫ জন! গতকাল বৃহস্পতিবার (৭ মে) এই সংখ্যা ছিলো মোট ৬২ জন। নতুন করে আরও ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু।
বার্তা বাজারকে এব্যাপারে তিনি জানান, গতকাল ৭ মে, ২০২০ ইং তারিখে ৩৬ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল, তারমধ্যে ৩ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। গতকাল পর্যন্ত আমাদের সাভার উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে ৬৫৩ (ছয়শত তিপ্পান্ন) জনের। এর মধ্যে পজিটিভ কেস সর্বমোট ৬৫ (পয়ষট্টি) জন। এপর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন সর্বমোট ১৫ জন এবং মৃত্যুবরন করেছেন একজন। বাকী সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলেও জানান তিনি।
এদিকে, ধামরাই উপজেলায় শুক্রবার (৮ মে) পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১০ জন। গতকাল বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত এই সংখ্যা ছিলো মোট ৮ জন।
এব্যাপারে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, শুক্রবার (৮ মে) দুপুর ২.৪৫ মিনিট পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে মোট ৪৩৪ জন। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ১০ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২ জন। গত ২৪ ঘন্টায় উপজেলার বেলীশ্বর এলাকায় নতুন আক্রান্ত হয়েছেন ১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৩ জন এবং এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে এই উপজেলায় কেউ মারা যাননি।
কেএ/বার্তাবাজার