ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স ৩০ থেকে ৬০ বছর।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে কোন্ডা ইউনিয়নের বসুন্ধরা রিভারভিউ এলাকার দুই জন। এছাড়াও জিনজিরা, তেঘরিয়া ও কলাতিয়া ইউনিয়নে একজন করে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬৬ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
এর আগের ২৬২ জনের তালিকা থেকে একজন বাদ দিয়ে নতুন তালিকায় ৫ জন সহ মোট আক্রান্ত ২৬৬ জন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
কেএ/বার্তাবাজার