অসহায় মানুষের মাঝে ১ নং সাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের উপহার প্রদান

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকা অসহায় ছিন্নমূল মানুষদের কষ্টের যেন শেষ নেই।এরই মধ্যে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। অনেক পরিবারেই আয় রোজগার বন্ধ থাকায় ঠিকমত ইফতার সামগ্রী ভাগ্যে জুটছে না।এই পরিবারগুলোর কষ্টের কথা চিন্তা করে ইফতার সামগ্রী উপহার হিসেবে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন ১ নং সাহাপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা-কর্মীরা।

ছবি:বার্তাবাজার।

১ নং সাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাছেল আহম্মেদ ও ইউনিয়ন ছাত্রলীগ নেতা কাজি জাবেদ আলম এর যৌথ উদ্যোগে ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ছবি:বার্তাবাজার।

মানবিক এই ছাত্রলীগ নেতাদের তাদের ব্যক্তিগত অর্থায়ন ও সমাজের ভিত্তমান ব্যক্তি থেকে অর্থ সংগ্রহ করে দেশের এই সংকটকালীন সময়ে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে অসহায়, ছিন্নমূল,কর্মহীন ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়েছেন।ছাত্রলীগের সভাপতি রাছেল আহম্মেদ বলেন,ছাত্রলীগ একটি মানবিক সংগঠন।

দেশের এই দুর্যোগমুহুর্তে ছাত্রলীগ বেশি ভুমিকা রেখেছে। তাই আমিও একজন ছাত্রলীগ কর্মী হিসেবে আমাদের দায়িত্ববোধ থেকে সামর্থ্যানুযায়ী অসহায়দের পাশে দাঁড়িয়েছি।সমাজের সকল বিত্তবানদের এই সংকটকালীন সময়ে সুবিধাবঞ্চিত সকল মানুষদের পাশে থাকলে এই মানুষগুলো একটু হলেও স্বস্তি ফিরে পাবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর