লক্ষ্মীপুর সদরের হাজিরপাড়ায় এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নেজামুল ইসলাম রুমু (৩৫) নামের এক মোবাইল মেকানিককে কুপিয়ে জখম করা হযেছে। আহত রুমুকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা। শুক্রবার সকালে ( ৮ এপ্রিল) আনুমানিক ১০দিকে স্থানীয় রতনের খিল আব্দুর রসিদের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত নেজামুল ইসলাম, রতনের খিল গ্রামের আবুল খায়েরের ছেলে। সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত নেজামুল জানান, নিজ বাড়ির সম্পক্তির মালিকানা নিয়ে চাচাতো ভাই সোহেলদের সঙ্গে গত কয়েক বছর বিরোধ চলে আসছিল।
এ নিয়ে কয়েক দফা দুই পক্ষের গ্রাম্য শালিসি বৈঠক হয়। শুক্রবার সকালে আমাদের নিজ জমি থেকে মাটি কাটা হচ্ছে এ সময় চাচাতো ভাই সোহেলের নেতৃত্বে রেজিয়া বেগম,সাথী,ইয়াসমিন আক্তার,সরুফা বেগম আরো ৩/৪ জন অজ্ঞাতা নামাসহ দা,ছেনী,দেশীয় অস্ত্র নিয়ে আমাদের পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এ সময় আমি তাদের বাধা দিলে একপর্যায়ে সোহেল আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
আহতের বাবা আবুল খায়েরের বলেন, আমার পৈত্রিক সম্পক্তির ওয়ারিশি ও ক্রয়সূত্রে মোট আট শতাংশ জমিটি দীর্ঘদিন ধরে আমরা ভোগদখল করে আসছি। ওই জমিতে মাটি কাটা ও বাড়িতে নির্মাণধীন কাজ করতে গেলে ভাতিজা সোহেল স্থানীয় ছাত্রলীগের লোকজন নিয়ে প্রায় সময় তান্ডব সৃষ্টি করে। সকালে আমার ছেলের বাম হাতের কবজিতে ধারালো ছেনী দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় তিনি প্রশসনের কাছে আমি সুবিচার দাবি করে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো:জসিম উদ্দিন জানান, জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আমার জানা নেই অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএ/বার্তাবাজার