প্রাণঘাতী করোনাভাইরাসের বিষাক্ত ছোবলে প্রতি মুহূর্তে বেড়েই চলছে আক্রান্তের সংখ্যা, অনেকেই প্রাণ হারিয়েছে অকালে। এ সময় করোনা প্রতিরোধে লকডাউনে থাকা রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রলীগ নেতা নেপচুন বিশ্বাস।
মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের মাঙ্গনডাঙ্গা গ্রামের সন্তান মো: নেপচুন বিশ্বাস। তিনি কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার (৮ মে) নিজ উদ্যোগে ও স্থানীয় যুবকদের সহযোগিতায় নিজ গ্রামে ১২ শ’ প্যাকেট ইফতার বিতরণ করেন।ইফতার সামগ্রীর মধ্যে ছিল খিচুড়ি, গরুর মাংশ,খেজুর,শষা ও ছোলা।

ছাত্রলীগ নেতা নেপচুন বিশ্বাস জানান, বাংলাদেশ ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি আমার এলাকার বড় ভাই, যুবকদের সাথে নিয়ে আমার সাধ্যমতো আমার গ্রামের অধিকাংশ পরিবারের মাঝে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছি এবং মানুষকে এই দূর্যোগকালে ঘরে থাকতে উদ্ভূদ্ধ করেছি।
বার্তা বাজার / ডাব্লিও.এস