ময়মনসিংহে বালুর ট্রাক বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বালুর ট্রাক বিদ্যুতায়িত হয়ে ট্রাকের চালকসহ দুই জন মারা গেছে। নিতরা হলেন, ট্রাক চালক রাজু আহম্মেদ (২১) ও বালু শ্রমিক স্বাজন মিয়া (২০)। নিহত দুই জনই উপজেলার মল্লিক বাড়ি মামারিশপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার থানার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা থানার ওসি মাইন উদ্দিন বলেন, ট্রাক থেকে বালু আনলোড করার সময় ট্রাক বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই দুজন মারা যায়। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর