চট্টগ্রামে হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামে পেট্রোল পাম্পে চুরির উদ্দেশ্যে ঘটিত হত্যাকান্ডের মূল হোতা মো: কায়সারকে অস্ত্রসহ গ্রেফতার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

শুক্রবার (০৮ মে) বেলা সাড়ে ১২টায় শাহ আমানত সংযোগ সেতুর দক্ষিণ পাশ এলাকা হতে তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল রাত সোয়া ১০টায় চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা এলাকায় পাম্পে চুরিকে কেন্দ্র করে সংগঠিত সংঘর্ষে আরিফ হোসেন দোভাষ (২২) নামে এক যুবক গুরুতর আহত হয় এবং ঘটনার দিন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এতে নিহতের পিতা আহমেদ হোসেন বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১০, তাং-২৫/০৪/২০২০।

মামলা দায়েরের পর কর্ণফুলী থানা পুলিশ শাহ আমানত সংযোগ সেতুর দক্ষিণ পার্শ্ববর্তী এলাকা হতে অস্ত্রসহ ঘটনার মূল হোতা মোহাম্মদ কায়সারকে গ্রেফতার করে।

ছবি : বার্তা বাজার

পরবর্তীতে তার স্বীকারোক্তি মতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়। এছাড়াও মামলার ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে মোহাম্মদ দিদার ও শেখ আহমেদকে গ্রেফতার করা হয়।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর