করোনা যুদ্ধের সৈনিক নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও

নোয়াখালী জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম করোনা মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছেন। হাসপাতালে ডাক্তারদের উৎসাহী করছেন রোগীদের সেবা দেওয়ার জন্য।

এছাড়াও তিনি নিরবে মানুষকে ত্রাণ সহায়তাসহ নগদ অর্থ সহায়তা করে যাচ্ছেন। শুরু থেকেই হাসপাতালের মান উন্নয়নের জন্য তিনি স্থানীয় পর্যায়ে কাজ করে যাচ্ছেন।

ছবি : বার্তা বাজার

স্থানীয় জনগণ আরএমও এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, তার মতো ভালো মনের মানুষ সর্বত্র থাকলে মানুষের দুঃখ-কষ্ট লাঘব হতো।

আরএমও ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর প্রশংসা করে বলেন, এমপি মহোদয় মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। এটা দেখে আমিও অনুপ্রানিত হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। ডাক্তার হিসেবে এটা আমার দায়িত্বও বটে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর