শনিবার অস্ট্রেলিয়া থেকে ফিরছেন ১৫৭ বাংলাদেশি

শনিবার অস্ট্রেলিয়ায় থেকে আরও ১৫৭ বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। এদিন বিকেল ৪টায় তারা পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার(৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি ওই নাগরিকরা শ্রীলঙ্কান এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন। ফ্লাইটটি কলম্বো হয়ে ঢাকায় পৌঁছাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় এই বিশেষ ফ্লাইট ঢাকায় আসছে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে ফিরতে নিবন্ধন করেন ৩৪০ বাংলাদেশি। এর মধ্যে ১৫৭ জন শনিবার দেশে ফিরবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর