পাবনা জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ সিনিয়র স্টাফ নার্সের বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।
এদিকে লকডাউনে থাকা ওই সিনিয়র তিন নার্সের বিকেলে পাবনা সদর আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স শুভেচ্ছা উপহার সামগ্রী পাঠিয়েছেন।
এমপি প্রিন্সের বিশেষ সহকারী কামরুজ্জামান রকি ও শেখ রাসেল আলী মাসুদ বলেন, সাংসদ গোলাম ফারুক প্রিন্স সিনিয়র স্টাফ নার্সরা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
তিনি সহমর্মিতা জানিয়ে পাশে রয়েছেন। তার নির্দেশেই আমরা খাদ্য সামগ্রী ও কাঁচা বাজার তাদের বাসায় পৌছে দিয়েছি। তাদের পাশে এমপি মহোদয়ের এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তারা।
বিকেলে লকডাউনে থাকা এ সকল বাড়িতে এমপির পিএস শেখ রাসেল আলী মাসুদ, কামরুজ্জামান রকি,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপিত মনিরুজ্জামান রাসেল, পাবনা সদর থানা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সবুজ,জেলা ছাত্রলীগের সহ সভাপিত রিংকু,তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাহাত হোসেন পল্লব অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএ/বার্তাবাজার